দোয়ারাবাজারে পাওনা টাকা নিয়ে বন্ধুর হাতে বন্ধু খুন আটক-১ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দোয়ারাবাজারে পাওনা টাকা নিয়ে বন্ধুর হাতে বন্ধু খুন আটক-১ : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদান: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা কড়াইল, সাততলা ও ভাসানটেকে আধুনিক আবাসন প্রকল্পে বিনিয়োগে আগ্রহী চীন ভূরুঙ্গামারীতে মানসিক স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়ন কর্মশালা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষ থাকব: রাষ্ট্রপতি এআই প্রযুক্তির দ্রুত বিস্তার ও বিপর্যয় মোকাবিলায় বিশ্ব এখনো প্রস্তুত নয়: বিল গেটস নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় স্বজন হারালেন ব্যবসায়ী টেস্ট ক্রিকেটের বৈষম্য দূর করতে ২৭ বছর আগের প্রস্তাব মনে করালেন স্টিভ ওয়াহ নেপাল ও তিব্বতে দুর্যোগে ১৭৭ জনের মৃত্যু, নিখোঁজ দেড় হাজার পর্যটক বাংলাদেশে ইসলামের আদর্শ প্রতিষ্ঠা করছেন প্রধানমন্ত্রী: ড. মঈন খান

দোয়ারাবাজারে পাওনা টাকা নিয়ে বন্ধুর হাতে বন্ধু খুন আটক-১

সুনামগঞ্জ
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
দোয়ারাবাজারে পাওনা টাকা নিয়ে বন্ধুর হাতে বন্ধু খুন আটক-১

সুনামগঞ্জের দোয়ারাবাজারের কাটাখালী বাজারে পাওনা টাকা নিয়ে বন্ধুর হাতে বন্ধু খুন  হয়েছে। এঘটনায় একজনকে আটক করা হয়েছে। পড়ুন>>ভূরুঙ্গামারীতে মুসল্লীর দাড়ি টেনে ছেড়ার প্রতিবাদ ও বিচারের দাবিতে অবরোধ ও বিক্ষোভ

উপজেলার কাটাখালী বাজারে ২ মাদক ব্যবসায়ী বন্ধুর হাতে বন্ধু তাজুদ আলী(৪০) খুন।

 

 

আজ সোমবার রাত ৯ টায় কাটাখালী বাজারে ব্যবসার লেনদেনের টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে অপর ব্যবসায়ী বন্ধু সোহেল মিয়া তার হাতে থাকা ডেগার দিয়ে স্ট্রেপিং করে।

 

তাকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পর রাত পৌনে ১১ টায় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। নিহত ব্যাক্তি দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের আহমদ নগর কাটাখালী গ্রামের মৃত আগন আলীর ছেলে।

 

এদিকে ঘাতক সোহেল মিয়া(৩২)কে ও আহত অবস্হায় সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে আসায় পর দায়িত্বরত পুলিশ তাকে আটক করে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।

 

ঘাতক সোহেল একই উপজেলার মান্নারগাও ইউনিয়নের কদমতলী গ্রামের রিপাত আলীর ছেলে।

 

স্হানীয় ও পুলিশ সূএে জানা যায় ওরা দুজন একে অপরের বন্ধু এবং দুজন মিলে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকার বাসিন্দা হওয়ার সুবাদে ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা মদ ও গাজার ব্যবসা করতেন।

 

সোহেলের ভগ্নিপতি সুরমা ইউপির নোয়াগাও গ্রামের মমশ্বর আলীর ছেলে সেলিম মিয়া ও সুরমা ইউপির কদমতলী গ্রামের আব্দুল খালিকের ছেলে জুয়েল মিয়ার সাথে মূলত ব্যবসার টাকা নিয়ে বিরোধ চলে আসছিল।

আজ মাদক ব্যবসার লেনদেনের টাকা নিয়ে রাতে কাটাখালী বাজারে প্রথমে কথা কাটাকাটির এক পর্যায়ে সোহেল,সেলিম ও জুয়েল তাদের হাতে থাকা ডেগার দিয়ে বন্ধু তাজুদের পেঠেসহ বিভিন্নস্হানে আঘাত করে অধিক রক্তখননের পর হাসহাপালে তার মৃত্যু হয়। বর্তমানে সেলিম ও জুয়েল ঘটনার পর থেকে পলাতক রয়েছে। সোহেল এখন হাসপাতালে পুলিশ হেফাজতে রয়েছে।

 

এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ওসি দেব দুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!